আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেতন বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বার্ষিক বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকদের মুখে পড়ে ১৩ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আল-মুসলিম, নাসা, নিউ এইজ, ডেকোসহ ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকরা জানান, গত কয়েক বছর পোশাক শিল্পখাতে বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হতো। কিন্তু শ্রমিকরা ১৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির লক্ষ্যে দাবি জানান সরকারের কাছে। সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু পোশাক শ্রমিকদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আগে পোশাক শ্রমিকদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হতো। সরকার আরও ৪ শতাংশ বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে। এতে মোট ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে পোশাক শ্রমিকদের। কিন্তু পোশাক শ্রমিকদের দাবি ১৫ শতাংশ। তবে অনেক কারখানায় শ্রমিকপক্ষ সরকার ঘোষিত বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা না দেওয়ার কারণেই অসন্তোষ দেখা দিয়েছে। মালিকপক্ষ কারখানায় ঘোষণা দিলেই সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, আজকে ১৩ কারখানায় এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রেখেছে। এছাড়া আরও তিনটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে আন্দোলন করলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৬ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৬ ঘণ্টা আগে

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৭ ঘণ্টা আগে

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৮ ঘণ্টা আগে