স্মৃতিসৌধে ফুল দিতে এসে আ.লীগের ৭ নেতাকর্মী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাত নেতাকর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবসহ সাতজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৬ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৬ ঘণ্টা আগে

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৭ ঘণ্টা আগে

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৮ ঘণ্টা আগে