রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আট উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএমপির নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আট পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন। এ আদেশে বলা হয়, আরএমপির এই ডিসিদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বদলি আদেশে আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) কে এম আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার পদে নগর বিশেষ শাখায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ ব্যানার্জীকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহ মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও শাহ মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার পিওএম মীর মো. শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার প্রজ্ঞাপনটি উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।
১ দিন আগে
সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।
২ দিন আগে
নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২ দিন আগে
আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
২ দিন আগে