গোপালগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, এ মৌসুমে সর্বনিম্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৭
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৭ শতাংশ। দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে এবং এমন আবহাওয়া জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। এতে বোরো ধান রোপণসহ কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।

অন্যদিকে, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

এদিকে, ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। চালকরা জানান, সামনে কিছুই স্পষ্ট না দেখা যাওয়ায় ধীরগতিতে এবং চরম ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া-গুলি, প্রাণ গেল কলেজছাত্রের

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া করে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে নিহত আমির হামজার (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে

প্রাইভেট কারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পরিবারের আরও একজনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

১৬ ঘণ্টা আগে

সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিতের আহ্বান ভূমিমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, 'যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুক্তিযোদ্ধাদের

১৮ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ ৪ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান।

১৯ ঘণ্টা আগে