রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করেছে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতা-কর্মীরা।
সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাঁরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী রাকসু শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হলেও প্রশাসন তা অবহেলা করছে।
রাবি শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গত মাসে প্রশাসনের পক্ষ থেকে ৩০ জুনের মধ্যে তফসিল ঘোষণার কথা বলা হয়েছিল। এক মাস পার হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য পাঁচ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আশ্বাস দিলেও এখন আট মাস পার হয়েছে।’
ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাকসুর মাধ্যমেই সম্ভব। আমরা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। প্রশাসনের সদিচ্ছার অভাবেই রাকসু নির্বাচন আটকে আছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ বাজেট ব্যয় হয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনে। অথচ সবচেয়ে বড় স্টেকহোল্ডার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খুবই কম। আমরা জানতে চাই, রাকসুর রোডম্যাপ বাস্তবায়নে কোন অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে।’
এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘দফা এক দাবি এক, দিতে হবে রোডম্যাপ’, ‘রাকসু আমার অধিকার, প্রশাসন স্বৈরাচার’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দেন।
তাঁরা বলেন, আজকের অবস্থান কর্মসূচি তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুমকিও দেন তাঁরা।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে