সুনামগঞ্জে টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে ডুবছে ধান, বিপাকে হাওরাঞ্চলের কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি
ফসল রক্ষায় শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকরা। ছবি: রাজনীতি ডটকম

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। কৃষকের চোখের সামনে পানির নিচে ডুবে যাচ্ছে পাকা ও আধাপাকা বোরো ধান।

কষ্টে ফলানো বোরো ফসল রক্ষায় শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা। অনেকে যেটুকু ধান কেটেছেন, রোদ না থাকায় সেগুলোও খলায় নষ্ট হয়ে যাচ্ছে। পানির কারণে অনেক জায়গায় হারভেস্টার মেশিনও নামানো সম্ভব হচ্ছে না। ফলে

কৃষকরা জানান, বোরো ধান কাটার ভরা মৌসুমে যখন হাওরে ফসল তোলার ব্যস্ততা চলছিল, ঠিক সেই সময় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ে। শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে সময়মতো ধান কাটাও কঠিন হয়ে পড়েছে। যেটুকু ধান কাটা হয়েছে, তাও শুকানোর সুযোগ না থাকায় পচে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে হাওরাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

হাওরে বুকসমান পানিতে নেমে ধান কেটে নৌকা বা ভেলায় করে ঘরে তুলছেন অনেক কৃষক। ছবি: রাজনীতি ডটকম
হাওরে বুকসমান পানিতে নেমে ধান কেটে নৌকা বা ভেলায় করে ঘরে তুলছেন অনেক কৃষক। ছবি: রাজনীতি ডটকম

সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, পানির নিচে তলিয়ে যাওয়া ধান বাঁচাতে কৃষকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বুকসমান পানিতে নেমে তারা ধান কেটে নৌকা বা ভেলায় করে ঘরে তুলছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শেষ সম্বল রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা।

সদর উপজেলার দেখার হাওর, জাওয়ার হাওরসহ বিভিন্ন এলাকার কৃষকরা জানান, পানির নিচ থেকে ধান কেটে আনলেও রোদ না থাকায় খলায় শুকানো সম্ভব হচ্ছে না। ফলে চোখের সামনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষকের মতে, বছরের একমাত্র বোরো ফসল হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

তারা আরও জানান, বজ্রপাত, ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জীবন ঝুঁকি নিয়েই পানিতে নেমে ধান কাটতে হচ্ছে বলে তারা জানান। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সুনামগঞ্জের ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যেসব জমির ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানানো হয়েছে। আগামী দিনে পানি আরও বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান বলেন, ফসল রক্ষায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পিআইসিদের সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পের আওতায় ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে। তবে টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলো দুর্বল হয়ে পড়ায় নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement