বিএনপি প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিলে হামলা, আহত ২০

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২২: ২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে তানোরে মশাল মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিঘোষিত প্রার্থী শরীফ উদ্দিন ও মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে ধাওয়া, পালটা-ধাওয়া ও সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নবঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও নেতাকর্মীরা মঙ্গলবার মাগরিবের নামাজের পর ডাকবাংলো মাঠ থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে পৌঁছাতেই শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে।

নেতাকর্মীরা বলছেন, হঠাৎ হামলার মুখে তারেকপন্থিরা দৌড়ে ডাকবাংলোর দিকে ফিরে যান। অল্প সময়ের মধ্যে তারাই আবার পালটা ধাওয়া দিলে শরীফপন্থিরা পিছু হটে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন।

প্রায় আধা ঘণ্টা ধরে উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু করে ভূমি অফিসের গেট পর্যন্ত টানা সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বিকেল থেকেই ডাকবাংলো মাঠে তারেক গ্রুপ ও থানা মোড়ে শরীফ গ্রুপের লোকজন অবস্থান নেন। সন্ধ্যার আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেও ব্যর্থ হয় থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ভূমিকা ছিল নীরব— এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।

তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হিরক জানান, প্রার্থী পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ মশাল মিছিল বের করা হয়েছিল। কিন্তু ভূমি অফিসের কাছে পৌঁছাতেই শরীফপন্থিরা হামলা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে রুবেল নামে তাদের একজনের পা ভেঙে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলমা ইউনিয়নে বিকেল থেকেই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের একটি সভা চলছিল। তারেকপন্থিদের দাবি, সেখান থেকেই শরীফপন্থিরা এসে মশাল মিছিলে হামলা চালায়।

উলটো অভিযোগ করেছেন শরীফপন্থিরা। তাদের দাবি, তানোরের রাজনৈতিক মাঠকে অস্থিতিশীল করে তুলতে তারেকপন্থিরা মশাল মিছিল বের করেন। তারা শান্তিপূর্ণভাবে থানা মোড়ে অবস্থান করছিলেন। তারেকপন্থিরা দাম্ভিকভাবে ঘোষণা করেছিলেন, যেকোনোভাবে তারা মশাল মিছিল করবেনই। এর মাধ্যমে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন।

জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। কেউ আহত হয়েছে কি না, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

২ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

৩ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

৩ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ দিন আগে
Advertisement