খাগড়াছড়ির দুই উপজেলায় ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর ২টা থেকে এ আদেশ জারি করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। একই কারণে গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।

এর আগে নারী নিপীড়ন ও অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। অভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে শহরে সীমিত আকারে অটোরিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।

অবরোধ চলাকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটে। আলুটিলা এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের শিকার হয়। দুপুরে সদর এলাকায় পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাজেকে বেড়াতে আসা পর্যটকেরাও। জানা গেছে, গতকাল প্রায় আড়াই হাজার পর্যটক সাজেক গিয়েছিলেন। তাদের মধ্যে শনিবার সেনাবাহিনীর সহযোগিতায় অন্তত এক হাজার পঞ্চাশজনকে নিরাপদে দিঘীনালা সেনা ক্যাম্প এলাকায় অবস্থান করানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। এর পরদিন সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট, সব পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালি

১ দিন আগে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

২ দিন আগে