খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, বিচার দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ করে সিপিসি। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়িতে ১৪ বছরেরিএক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। গত ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেও পরিবার ঘটনাটি জানতে পেরেছে গত বুধবার (১৬ জুলাই)।

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ ঘটনায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবার জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিশোরী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। কিন্তু এ ঘটনার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।

শুক্রবার সকাল ১১টায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানিকছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে ধর্মঘট বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা অপরাধীদের বিএনপির নেতাকর্মী বলে দায়ী করেন। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমাসহ অন্যরা।

শুক্রবার দুপুরে সুষ্ঠু বিচারের দাবিতে খাগড়াছড়ি শহরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে সংবাদ সম্মেলন করে ত্রিপুরাদের সাতটি সংগঠন— বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ।

লিখিত বক্তব্যে তারা বলেন, ওই কিশোরীকে বাঁচানোর জন্য সবাই যখন ব্যস্ত, তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনাকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করেছে। এ সময় তারা কোনো মহলের প্ররোচনা বা উসকানিতে পা না দিতে সবাইকে অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক ভিক্টর ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ত্রিপুরা যুব সংসদের সভাপতি রুপক ত্রিপুরা ও ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার ওই কিশোরীর কাছ থেকে ধর্ষণের ঘটনা জানার পর রাতেই তার বাবা থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার রাতে মামলার আসামি ছয়জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন— আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। মামলার বাকি দুই আসামি মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) পলাতক। ছয় আসামিই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, চারজন আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে