বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে মজুত করা ডিজেলের ড্রামে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নিহত শিশুর নাম আরাফ প্রামাণিক (৩)। সে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালানোর জন্য আশিকুর রহমান বাবু বাড়ির বারান্দায় অর্ধকাটা একটি ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রেখেছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। একপর্যায়ে পরিবারের অগোচরে সে ওই ডিজেলের ড্রামে পড়ে যায়।

কিছুক্ষণ পর বিষয়টি পরিবারের নজরে এলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার সকালে তার মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, 'ডিজেলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সকালে হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে