কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় একটি লরি উল্টে প্রাইভেটকার ও অটোরিকশার ওপর পড়লে চারজনের মৃত্যু হয়।
শুক্রবার (২২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় লরিটি একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরেকটি প্রাইভেটকারের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে