নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান মিয়া ওরফে রোহান (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

সোমবার রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

নিহতের ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারা যান। এরপর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীদের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে তাদের বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন।

সাব্বির অভিযোগ করে বলেন, সোমবার রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, গত এক বছরে মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর হাতে এলাকায় অন্তত চারজন খুন হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোল্ডকাপে রানার্সআপ স্কুলে শ্রেণিকক্ষ সংকট, নেই খেলার পরিবেশও

জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিলেও স্কুলটিতে রয়েছে শ্রেণিকক্ষের তীব্র সংকট, নেই খেলাধুলার উপযুক্ত পরিবেশও। কর্দমাক্ত মাঠের কারণ

১ দিন আগে

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে: নাসীর

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার আবার সংস্কারের পক্ষে ফিরে এলে আমরা স্বাগত জানাব। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই— এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।

২ দিন আগে

১০ গ্রামের লড়াইয়ে রণক্ষেত্র ভাঙ্গা, পুলিশসহ আহত অর্ধশতাধিক

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

২ দিন আগে

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশ সরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, জনভোগান্তি

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

২ দিন আগে