ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই ভাই হলেন—কুষ্টিয়া জেলা কুমারখালি উপজেলার মোহাম্মাদপুর সদকি গ্রামের বাসিন্দা করিম মন্ডলের ছেলে রিমন মন্ডল (২২) ও সুমন মন্ডল (২৫)। অপরজন হলেন—রিমনের বন্ধু একই গ্রামের বাসিন্দা শাহিন আলমের ছেলে মোটরসাইকেলচালক আসিফ আলম (২২)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে ওই তিনজন ফরিদপুরের ভাঙ্গা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। মাধবপুর ব্রিজের কাছে আসার পর একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মাথায় হেলমেট না থাকায় দুই ভাই সুমন ও রিমনের মাথা থেঁতলে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে