নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু মোল্লা।

প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামের একটি ডেভলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মিতব্য একটি দশতলা ভবনের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরও কয়েকজন শ্রমিক ভবনটির নির্মাণকাজ করছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার আজিজুর রহমান শিমুল অভিযোগ করেছেন, ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। ভবনের গঠনশৈলী ও নির্মাণমান ছিল চরম ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন।

তার দাবি, ভবনটি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্রনেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। এর নির্মাণ কাজ প্রশ্নবিদ্ধ এবং এটি এখনই সিল করে দেয়া উচিত।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন।

তিনি বলেন, 'ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে