যশোরের ‘সন্ত্রাসী’ পিচ্চি রাজা বেনাপোলে আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের রেলগেটপাড়ার সন্ত্রাসী হিসেবে স্বীকৃত পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ জগতে পিচ্চি রাজার উত্থান এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পরিবারের ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সঙ্গে জোট গড়ে তোলেন। বিভিন্ন মাদকসহ অস্ত্র-বোমা তার দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠে।

২০১২ সালে ইজিবাইকচালক শামীমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে পিচ্চি রাজার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা— সব ধরনের অপরাধের সঙ্গেই তার নাম জড়িয়ে পড়ে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, পিচ্চি রাজাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে