যশোর সদর উপজেলার ভোট স্থগিত

যশোর প্রতিনিধি

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সব পদের ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত ইসির নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

আগামী ২৯ মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিল।

এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন যুক্ত হবে।

ইসির চিঠিতে বলা হয়, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি। পরে ২০ মে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে।

এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে