দীর্ঘ ২৭ দিন বন্ধের পর বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু

যশোর প্রতিনিধি

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেনাপোল রেলস্টেশন থেকে ৬১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেসসহ সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় দুপুরে বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এদিকে ট্রেনটির নিরাপত্তার জন্য রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ রয়েছে। এ ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল কর্তৃপক্ষ সব ব্যবস্থা নিয়েছে।

এছাড়া গত সোমবার (১২ আগস্ট) মালবাহী ট্রেন, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।

জানা যায়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের মুখে গত (১৮ জুলাই) থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের কারফিউ জারির পর (১৯ জুলাই) থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে