সুন্দরবনে অপহরণ-চাঁদাবাজি: ৭ সহযোগীসহ গ্রেপ্তার দস্যু বাহিনীর প্রধান হান্নান

বাগেরহাট প্রতিনিধি
গ্রেপ্তার দস্যু বাহিনীর প্রধান হান্নান ও তার ৭ সহযোগী। ছবি: কোস্টগার্ড

সুন্দরবনে পেশাজীবীদের অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বনদস্যু বাহিনীর প্রধান হান্নান ও তার সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতভর বাগেরহাটের রামপাল উপজেলার খেয়াঘাট ও বাঁশতলী এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের গ্রেপ্তার করে। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার সাতজন হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে বনদস্যু বাহিনীর প্রধান হান্নান ও তার সহযোগীরা ডাকাতি করতে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে— গোপন সূত্রে এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বাগেরহাটের রামপাল উপজেলার খেয়াঘাটে গিয়ে বাহিনীর প্রধান হান্নান ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।

পরে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার বাঁশতলী এলাকা থেকে তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে দুটি এক নলা বন্দুক ও তিনটি দেশীয় অস্ত্র রামদা পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হান্নান নিজের নামে বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ ও ভয়ভীতি দিয়ে টাকা আদায় করে আসছিল। এ নিয়ে ভুক্তভোগীরাও অভিযোগ করে আসছিলেন।

কোস্টগার্ড জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতেই তারা হান্নান বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছিল। বুধবার রাতে অভিযানে তাদের গ্রেপ্তারের পর রামপাল থানায় হস্তান্তর করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে