বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ ১ জন আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ১৮টি স্বর্ণের বার ভারতে পাচারের সময় লিমন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার( ১০ জুলাই) ভোর রাতে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়।

আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, ভোর রাতে গোপন সংবাদে জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন। এসময় এক যুবক মোটরসাইকেলে সীমান্তে দিকে আসলে বিজিবি তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায় এবং মোটরসাইকেলটি জব্দ করে।

জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে