দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি দম্পতিকে ফেরত দিল ভারত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের গুজরাটে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে দীর্ঘ ৭ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা দম্পতি হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুন (৩২)।

জানা গেছে, ২০১৮ সালের ১৮ মার্চ দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যান তারা। গুজরাটে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে। আদালত তাদের ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে রবিবার গুজরাটের সেন্ট্রাল কারাগার থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা রাজনীতি ডটকমকে জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিশেষ ট্রাভেল পারমিটে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে দম্পতিকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে