মোংলা বন্দরে নিলামে উঠছে নামিদামি ১০৭ গাড়ি

মোংলা বন্দর জেটিতে রাখা ১০৭টি বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। বন্দর দিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারকরা।

এদিকে গতকাল সোমবার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।

নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে টয়োটা, করোলা, নিশান, লেক্সাস, হাইছি ও নোয়াসহ বিভিন্ন ব্রান্ডের ১০৭টি গাড়ি। অনলাইনে দেওয়া ক্যাটালগ অনুযায়ী, গাড়ির পাশাপাশি কয়েকটি গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য পণ্যও নিলামে তোলা হচ্ছে।

আগামী ৫ জুন সকাল সকাল সাড়ে ৯টা থেকে ৬ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটে যেকোনো ব্যক্তি নিবন্ধন করে বিড করতে পারবেন।

অনলাইনের পাশাপাশি সিল্ড টেন্ডারেও নিলামে অংশগ্রহণ করা যাবে। এর জন্য ৬ জুন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র জমা দিতে হবে।

মোংলা কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ১০ জুন নিলামে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে