বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় দুই মাস বয়সী এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) ও মেয়ে সুমি আক্তার (৩০)। নিহতরা দুইজন ভাই-বোন। আহতরা হলেন, নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত, সিয়াম খাঁ ও ঝুমুর বেগম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, শনিবার বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে