নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারিদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন

নড়াইল প্রতিনিধি

নানা দাবি আদায়ে নড়াইলে বিচার বিভাগে কর্মরত কর্মচারিরা আজ সোমবার বেলা ৯টা থেকে ১১টা পর্যন্ত আদালত চত্বরে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

দাবির মধ্যে রয়েছে যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি,স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন,সুপ্রীম কোর্টের অধীন আলাদা সচিবালয় গঠন, নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারিদের বিচার বিভাগের সহায়ক কর্মচারি হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেলের আলোকে বেতনভাতা প্রদান, জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেলের ১ম-ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লক পদ বিলুপ্তি করে যুগোপযোগি পদ সৃজন।

সংগঠনের নড়াইল জেলা শাখার সভাপতি ও বিচার বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো.আবুল কালাম আজাদ পথ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন,সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার উপদেষ্ট খান আজিম উদ্দীন, মোহন মোল্যা, মাহামুদুল হাসান, মাসুদুল হাসান তনু, রহমাতুল্লাহ সুমন ও খন্দকার শরিফুল ইসলাম প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, বিচার বিভাগের সুপ্রীম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠন, পুরানো দিনের ধ্যান ধারণা বাদ দিয়ে নতুন করে কর্মসৃজন করতে হবে। ডিজিটালের এই যুগে সময়ের দাবি বাস্তবায়নে সকল মহলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে বাজার দরকে সামনে রেখে বিচার বিভাগের কর্মচারিদের বেতনস্কেল পূণর্নিধারণ করে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন,অনেক কর্মচারি পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩০ তেকে ৪০ বছর চাকনি করেও পদোন্নতি বঞ্চিত অবস্থায় অবসরে যাচ্ছেন। এসব বৈষম্য দূর করা না হলে আগামিতে আরো কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা আসতে পারে। কর্মসূীচতে বিচার বিভাগে কর্মরত কর্মচারিরা অংশগ্রহণ করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে