পরিবারে নেই ঈদের আনন্দ, অঝোরে কাঁদছেন আছিয়ার মা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারে নেই কোনো ঈদ আনন্দ। কদিন আগেও আদরের সন্তান ঘরে- আঙিনায় ছুটোছুটি করত, খেলতো আপন মনে।আজ তার অনুপস্থিতির হাহাকার পরিবারে।

বেঁচে থাকলে ঈদের নতুন পোশাকের আর সেমাই-পায়েসের বায়না ধরত আছিয়া। হাতে দিত মেহেদী। বোন ও সাথীদের সঙ্গে খেলতো। কিন্তু আছিয়াকে বাঁচতে দিল না পিশাচ ধর্ষক।

সবাই যখন ঈদ আনন্দে মেতে আছে তখন শ্রীপুরের জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। মেয়ের কবরের দিকে তাকিয়ে শুধুই কাঁদছেন আছিয়ার মা আয়েশা আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে আছিয়ার মা বললেন, যে পরিবারের একটা বাচ্চা এভাবে চলে যায়, সেই পরিবারের আর কিসের ঈদ! সেই পরিবারের মা-বাবা কি কোনোদিন ঈদ করতে পারে! আমি মা হয়ে কীভাবে ঈদ আনন্দে মাতব? ঈদের দিন আছিয়ার প্রিয় খাবার ছিল খিচুড়ি। এখন খিচুড়ি খাওয়ার মানুষ কই আমার।

প্রতিবেশিরা জানান, আছিয়ার পরিবার গরীব। মেয়ের শোকে ঈদ আনন্দ মাটি পরিবারটির। আছিয়ার মায়ের কান্না থামছেই না। মেয়েটি মারা যাওয়ার পর শোকে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে তাকে। প্রতিবেশিরাই তার খোঁজখবর রাখছেন।

বড়ো বোন হামিদা বলেন, চাঁদরাতে আছিয়ার দুই হাত মেহেদি রঙে রাঙিয়ে দিতাম। আছিয়া নেই। কার হাতে মেহেদী দেব! আছিয়ার জন্য মন খারাপ। বিগত ঈদে আছিয়ার সঙ্গে অনেক মজা করেছি। আমরা দুই বোন একসাথে ঘুরতে যেতাম। এখন কাকে সঙ্গে নিয়ে ঘুরব!

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ বুধবার রাতে ৮ বছরের ওই শিশু নির্যাতনের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ সে মারা যায়। এ ঘটনায় ধর্ষক হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেছেন শিশুটির মা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে