নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও নির্মাণ শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা নুরু (৪৫)।

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জানান, তাদের এলাকার ইকবাল মঞ্জিলটি ছয় তলা ভবন। এর একপাশের নির্মাণকাজ শেষ হলেও অন্যপাশ নির্মাণাধীন। ওই ভবনের পাঁচ তলার কার্নিশ ভেঙে তিনজন নিহত হয়েছেন।

ভবনের শ্রমিক মুজিবর রহমান জানান, মঙ্গলবার সকালে তারা পঞ্চমতলার পশ্চিমাংশে নির্মাণকাজ করছিলেন। এ সময় ভবনটির নির্মাণাধীন কার্নিশ ভেঙে গেলে তিনজন নিচে পড়ে যান। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, নিহত তিনজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে