নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুন ২০২৪, ১৪: ১৯

যশোর জেলার মণিরামপুরে মালবাহী ট্রাকের চাপায় এক পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মণিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত আনার আলীর ছেলে আব্দুর রহমান (৮৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ঝান্টু মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একটি ট্রাক গাজীপুর থেকে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাধাঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা আব্দুর রহমান ট্রাকের নিচে চাপা পড়ে ও গাড়িতে থাকা ট্রাক মালিক ঝান্টু মিয়া মারা যান।

মণিরামপুর থানার উপ-পরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন, চালকের ঘুম ভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে