ভারতে যাওয়ার সময় যশোর সীমান্তে ৩ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতদের মধ্যে একজন নারী ও দুই যুবক রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান বিজিবি।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ি গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপ্লব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে প্রবেশ করবে তাদের কাছে গোপন এমন একটি খবর আসে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে