ডেস্ক, রাজনীতি ডটকম

চুয়াডাঙ্গার জীবননগরে হেলমেট বাহিনী একের পর এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনা ঘটিয়েই চলছে।
শুক্রবার (২৮ জুন) রাত আটটার দিকে উপজেলার মনোহরপুর আলা মোড় নামক স্থানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে (সুরোদ্দীন) কুপিয়ে জখমকরেছে তারা।
এর আগে গত (২৮ জুন) একইভাবে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হেলমেট পরা দু'জন ব্যক্তি।
এই দু'ইউপি চেয়ারম্যান জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
স্থানীয়রা জানান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন রাত আটটার দিকে আলা মোড় থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। মোড় থেকে অল্প কিছু দূরযাওয়ার পর পিছন থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দু'জন ব্যক্তি তাঁর পিঠের ডানদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়।
এসময় চেয়ারম্যানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠান। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ডঅপস্) নাজিম উদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এস এম জাবীদ হাসান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিমউদ্দিন আল আজাদ বলেন, ‘চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন আজ রাতে অজ্ঞাত ব্যক্তিদের কোপে আহত হয়েছেন। পিছন থেকে কে বা কারা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ঘটনাসংশ্লিষ্ট থানা জানতে পেরে ঘটনাস্থলে থানা পুলিশ এসেছে। ডিবি টিমসহ আমরা জেলা থেকে এসেছি। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রত্যাশা করছি, আমরা দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।’
উল্লেখ্য, গত ২৮ মে সকাল ১০টার দিকে দর্শনা থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। তিনি বর্তমানে ঢাকারমহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক মাসের মধ্যে দুই চেয়ারম্যান উপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে