কুষ্টিয়া প্রতিনিধি

বান্দরবানে রুমা ও থানচীতে তিনটি ব্যাংকে সশস্ত্র সন্ত্রসী হামলার মধ্যে এবার কুষ্টিয়ায় কুমারখালীতে একটি এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা ও ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। এসব ডিভাইস তারা চুরি করে নিয়ে গেছে।
আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে