বাগেরহাটে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলকাস তালুকদার (৬৩) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাকে সোর্পদ করা হয়েছে। এদিকে, ধর্ষণের শিকার শিশুটি গুরুতর অবস্থায় বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন আছে।

গ্রেপ্তার আলকাস তালুকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। ভিক্ষা করে জীবন-যাপনের পাশাপাশি তিনি বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছেন। এই আলকাস তালুকদারের ভাড়া বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমুজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাস তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান।  

পুলিশ জানান, শুক্রবার দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে আলকাস তালুকদার জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবার বিষয়টি জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সংবাদিকদের জানান, শিশুটির উন্নত চিকিৎসা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে অভিযুক্ত আলকাস তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে