ডেস্ক, রাজনীতি ডটকম

বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, এই গণঅভ্যুত্থান কখনও সফল হত না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে আগের সরকারের বিরুদ্ধে না থাকতো।
তিনি আরও বলেন, যারা এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে।
বাহাত্তরের সংবিধান নিয়ে বলেন, এটি জনগণের সংবিধান ছিল না, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।
বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। সেইসাথে এই সরকার রক্ত দিয়ে নির্বাচিত বলেও উল্লেখ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে