সুন্দরবনে লাগা আগুন নেভাতে কাজ করছে নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্চাসেবকসহ প্রায় ৫ শতাধিক লোকজন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়িসংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিভানোর কাজ শুরু করলেও পর্যাপ্ত পানির সংযোগ না থাকায় কাজ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রোববার ভোর ৫টা থেকে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে খুলনা, বাগেরহাট, মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এর মধ্যে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, স্বেচ্ছাসেবক, বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার রাতে কার্যক্রম না থাকায় রোববার সকাল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ধরে আগুন জ্বলছে। এতে বন্যপ্রাণী ও বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে প্রধান করে ৭ সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মামুন বলেন, শনিবার দুপুর থেকে চেষ্টা করেও পর্যাপ্ত পানি না থাকায় তেমন কাজ হয়নি। আমাদের সঙ্গে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী, পুলিশ, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আগুন নেভানোর কাজ করছে। আমরা চেষ্টা করছি যাতে আগুন দ্রুত নেভানোর।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে