বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে।
রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তার নামে ‘স্টপ লিস্ট’-এর তথ্য শনাক্ত হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্ত্রী এটেনডেন্ট হিসেবে সঙ্গে ছিলেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘জোসেফের ভারতে যাওয়ার চেষ্টা সম্পর্কে আগেই তথ্য ছিল। সতর্ক অবস্থানে থাকায় সকালেই তাকে চিহ্নিত করে আটক করা হয়।’
পরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হলে ওসি মো. রাসেল মিয়া জানান, 'আটক ইউপি চেয়ারম্যানকে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
২১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে