নড়াইলে ঈদের আগের দিন শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না শ্রমিক নেতা মো.আব্দুল্লা আল মামুনের। ঈদৈর কাচাবাজারের কেনাকাটা করতে এসে এক ব্যবসায়ী তাকে পিটিয়ে হত্যা করেছে। আজ রোববার পড়ন্ত বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত ব্যবসায়ীকে আটক করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকার মানুষ ও পুলিশ জানায় নিহত শ্রমিক নেতা লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মো.ওলিয়ার ফকিরের ছেলে। তিনি জেলা বাস-মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের(১২৯৫)নির্বাচিত সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষর্দশী ও পুলিশ জানায় নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে বিকেলে আব্দুল্লাহ আল মামুন লক্ষীপাশা চৌরাস্তায় আসেন। বাড়িতে ফেরার আগে তিনি কাচামাল কিনতে বাজারে প্রবেশ করেন। বাজারের কাচামাল বিক্রেতা মো.ইদ্রিস শেখের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানী ইদ্রিস শেখ গামলা দিয়ে তার মাথায় এবং ঘাড়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরিচিত জনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের মৃত্যু খবর পেয়ে কাচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখ ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামপুর এলাকা থেকে ইদ্রিস শেখকে আটক করে।ব্যবসায়ীরা জানান ইদ্রিস শেখ দীর্দিন যাবতবাজারে ব্যবসা চালিয়ে আসছেন। ইদ্রিস শেখ লোহাগড়া পেল সভার গোপীনাথপুর গ্রামের মৃত তাহের শেখের ছেলে।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে