ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ‘চরমপন্থি’ সংগঠন জাসদ গণবাহিনীর নামে এ ঘটনার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। বুকে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ওই তিনজনকে।
শৈলকুপা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, রামচন্দ্রপুর মাঠের মধ্যে তিনজনকে গুলি করে মারা হয়েছে বলে তথ্য পেয়েছি। কাজ চলছে। বিস্তারিত পরে বলা যাবে।
স্থানীয়রা জানান, রামচন্দ্রপুর মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পিয়ারপুর ও শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের মাঠে মাঝে অবস্থিত। শুক্রবার রাত ১১টার দিকে তারা ওই এলাকায় কয়েকটি গুলির শব্দ পান। পরে গুলির শব্দ অনুসরণ করে গিয়ে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ ঘটনয় মধ্যরাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনেকেই মোবাইলে মেসেজ পান। চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালুর নামে তিনজনকে হত্যার দায় স্বীকার করে পাঠানো হয় মেসেজটি।
ওই মেসেজে বলা হয়েছে, “ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে