চুয়াডাঙ্গা প্রতিনিধি

চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চুয়াডাঙ্গায়। আজ শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েচে এ জেলায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় জনজীবনে দুর্ভোগ ছিল বেশি। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল চলতি মৌসুমে সর্বোচ্চ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘চলতি এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত কোনো সুখবর নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা বেশির ভাগ দিনই ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এখনো তা অব্যাহত রয়েছে। তাপমাত্রা একই অবস্থানে থাকতে পারে। তাপমাত্রা বেড়ে যেতেও পারে।’
এদিকে চুয়াডাঙ্গায় তীব্র রোদের তাপ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই রোদের তাপ অস্বাভাবিক হয়ে পড়ছে। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। বেলা যত বাড়তে থাকে এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে রোদের তাপ। মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে হিট অ্যালার্ট মেনে চলতে হবে। হিট স্ট্রোক রোধে সাবধান থাকতে হবে।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে