ট্রাফিক নিয়ন্ত্রণ করে তাক লাগালো ছাত্ররা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খুলনার সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিজেরাই নেন শিক্ষার্থীরা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা যানজট নিয়ন্ত্রণ কাজ করে যান। তাদের এই কার্যক্রম পুরো নগরবাসীর মন জয় করে নেয়। আগে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট ছিল। সেই যানজট এখন আর নেই।

বৃহস্পতিবার নগরীর পিটিআই মোড়, রয়েল মোড়, সাতরাস্তা মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা মোড়, গল্লামারী, নিরালা, ময়লাপোতা, শিববাড়িসহ প্রায় সব গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র-ছাত্রীদের দেখা যায়। তাদের এই কাজে সহযোগিতা করছেন নগরবাসী।

সকাল থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করায় অনেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আবার অনেকে তাদের খাবার-পানি দিয়ে সহযোগিতা করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম বলেন, আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র গঠন হোক। যেখানে সবাই আইন মেনে চলবে। দুর্নীতি আর অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

তিনি বলেন, ছাত্ররাই পারে একটি সমাজকে বদলে দিতে। আগামীতে যদি আবার দেশে কোনো অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে, তাহলে ছাত্রসমাজ আবারো আন্দোলন গড়ে তুলবে।

ট্রাফিক নিয়ন্ত্রণ করে তাক লাগিয়ে দিয়েছেন ছাত্ররা, মেটা: ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা

নগরীর পিটিআই মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন নারীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে