চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অবস্থানরত দুজনকে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বার পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। ওই দুই ব্যক্তিকেও বিজিবি গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বদশা পরিবহনে তল্লাশি চালিয়ে সোনার বারসহ ওই দুজনকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটক দুজন হলেন— দামুড়হদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে সোনা চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়।
বিজিবি অধিনায়ক জানান, শনাক্ত করার পর দুপুর ১টা ১০ মিনিটের দিকে সরজগঞ্জ বাজারে বাসটির গতিরোধ করা হয়। সেখানে সোনা চোরাকারবারে জড়িত সন্দেহে রফিকুল ইসলাম ও লিটনকে আটক করে তল্লালি করা হয়। এ সময় তাদের শরীরে লুকানো অবস্থায় ১৮টি সোনার বার, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা সোনার প্রাথমিক ওজন পাওয়া গেছে দুই কেজি ৪১১ গ্রাম। এসব সোনাসহ জব্দ করা অন্যান্য মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ কোটি টাকা।
এ ঘটনায় নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে