সকালে কাজ করে দুপুর থেকে কলমবিরতি, বেনাপোলে ব্যবসায়ীরা ভোগান্তিতে

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল কাস্টম হাউজ। রাজনীতি ডটকম ফাইল ছবি
বেনাপোল কাস্টম হাউজ। রাজনীতি ডটকম ফাইল ছবি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কলমবিরতি পালন করেছেন বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বুধবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কলমবিরতি পালন করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ চলে বেনাপোল কাস্টমস হাউজে। এ ছাড়াও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু ছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জারি করা অধ্যাদেশে ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

বুধবার দুপুরে কাস্টম হাউজ ঘুরে দেখা যায়, ১২টার পর অফিস খোলা থাকলেও কর্মকর্তারা টেবিলে নেই। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টম হাউজের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি।

এ অবস্থাতেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে সকালে আইজিএম ইস্যু করা হলেও ১২টার পর আইজিএম ইস্যু বন্ধ রয়েছে। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হয়েছে দুপুরের পর। এতে পণ্য খালাসে সমস্যায় পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement