বাগেরহাটে ঘরের দরজা ভেঙে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঘরের দরজা ভেঙে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে মুজিবুর রহমানকে একটি দোকানে চা পান করতে দেখা যায়। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। শুক্রবার সকালে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

পরে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েক দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকায় মরদেহ ফুলে যায়। তবে নিহতের বড় মেয়ে অভিযোগ করেছেন, তার বাবাকে হত্যা করা হয়েছে।

শেখ মুজিবুর রহমান ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement