খুলনায় কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়ায় নিজ বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় চা খেতে বের হলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।











-c266ab-256x144.webp)
-bba96a-256x144.webp)


-547330-256x144.webp)

-962f2e-256x144.webp)