বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১১ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ হয়েছিল। নিহত শওকত হোসেন ধোপাখালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে বিএনপি নেতার মৃত্যুর খবরে স্থানীয় সমর্থকরা বাগেরহাট-চিতলমারী সড়কের দেপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেন জানান, ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে আমার ভাইয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জন আমাদের ওপর হামলা করেন। এতে আমরা ১৫ জনের মতো নেতাকর্মী আহত হই। এর মধ্যে আমাকে, আমার ভাই শওকতকে ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লিয়াকত বলেন, শওকতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়েছে।
কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম বলেন, মারামারির বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে আহত ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শওকত হোসেন মারা গেছেন।
তিনি বলেন, বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমকে জানানো হয়েছে। তিনি খুলনা থেকে ফিরে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। আপাতত স্থানীয় নেতাকর্মী সবাইকে শান্ত থাকতে অনুরোধ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে