কুষ্টিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের কোমরভোগ এলাকায় ও দুপুর ১টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকায় ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলো- খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের কোমরভোগ এলাকার শয়ন হোসেনের মেয়ে জান্নাতী (২), শয়নের ভাই রতনের মেয়ে মুসলিমা খাতুন (৩) এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইন্তাজ আলীর ছেলে রিসাদ (১০)। রিসাদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

খোকসা ও ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নুর জায়েদ এবং মামুন রহমান পৃথক দুটি দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

খোকসা থানার ওসি জানান, সকাল ১০টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোমরভোগ এলাকার শয়ন হোসেনের মেয়ে জান্নাতী ও শয়নের ভাই রতনের মেয়ে মুসলিমা খাতুন বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তারা হারিয়ে যায়। পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে।

দুপুর ১টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইন্তাজ আলীর ছেলে রিসাদ স্থানীয় শিশুদের সাথে পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা দুটিতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ মরদেহ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে