কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পানের বরজ। আগুন আশপাশ এলাকার দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকার পানের বরজে আগুন লাগে।
ভেড়ামারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুন দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাতের বিষয়েও তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, দুপুরে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই এলাকায় পানি না থাকায় আমাদের রিজার্ভ পানি দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম। এছাড়া প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে