বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটনকে গত মঙ্গলবার কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদেরকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে এজাহারভুক্ত দুজন হলেন— উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আজগার আলী (৩২) ও শমসের আলী (৪৫)। এ ছাড়াও এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সামসুল হক (৫২) ও আব্দুল হক মিয়াকে (৫৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিএনপি কর্মী নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তাদের সঙ্গে থাকা অন্য ‘সন্ত্রাসী’দের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে লিটনকে জখম করেন।
লিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। সেখান থেকে লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই রাতেই লিটনের বাবা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, আটক আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে