সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গুলি

যশোর প্রতিনিধি
আওয়ামী লীগ নেতা হেদায়েত হোসেন মোল্যা লিটু। ফাইল ছবি

যশোরের অভয়নগর উপজেলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা হেদায়েত হোসেন মোল্যা লিটু (৫০), একই উপজেলার যুবলীগ নেতা মো. খাইরুজ্জামান (৩০) ও যুবলীগ কর্মী নাছিম ভূঁইয়া (২৮)।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ৮টার দিকে হেদায়েত মোল্যা, খাইরুজ্জামান ও নাছিম ভূঁইয়া ফুলতলা থেকে অভয়নগরের রাজঘাট বাসস্ট্যান্ডে চা পান করতে আসেন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি চায়ের দোকানের সামনে এসে থামেন। এদের মধ্যে একজন চায়ের দোকানে ঢুকে তিনজনকে গুলি করেন। এরপর তারা পালিয়ে যান।

তিনি আরও বলেন, হেদায়েত হোসেন ও খাইরুজ্জামানের পেটে ও নাসিমের ডান হাতে গুলি লাগে। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে