বছরের শুরু থেকেই মোংলায় বাড়ছে বিদেশি জাহাজের আনাগোনা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বছরের শুরু থেকেই মোংলা বন্দরে জাহাজের আনাগোনা বেড়েছে। ফাইল ছবি

২০২৫ সালের শুরু থেকেই মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বাড়ছে। বছরের প্রথম ১০ দিনেই এ বন্দরে জাহাজ ভিড়েছে ২৮টি। এর মধ্যে ১০টি কাজ শেষে বন্দর ছাড়লেও এখনো বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে ১৮টি জাহাজ।

সবশেষ আজ শুক্রবার (১০ জানুয়ারি) রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দুটি কনটেইনার জাহাজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, বারমুডার পতাকাবাহী সাড়ে সাত মিটার গভীরতা ও ১৪২ দশমিক ৭০ মিটার দৈর্ঘ্যের এমভি পাকান্ডা কনটেইনার জাহাজ পিপি ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ১৯০ টিইইউজ কনটেইনার এসেছে।

মার্কস ঢাকা নামে আরেক কনটেইনারবাহী জাহাজ পিপি ৮ নম্বর জেটিতে আসবে ২০৭ টিইইউজ কনটেইনার নিয়ে। পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮৬ মিটার, গভীরতা ৭ দশমিক ১০ মিটার।

এদিকে বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে রাশিয়ার পতাকাবাহী এমভি মেলিনা। জাহাজটি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কার্গো (মেশিনারি) নিয়ে এসেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ এসেছে। বর্তমানে ১৮টি বাণিজ্যিক জাহাজ বন্দরে রয়েছে। পশুর চ্যানেলে অবস্থানরত এসব জাহাজে কয়লা, সার (জিপসাম, ড্যাপ, টিএসপি, এমপি ইত্যাদি), ক্লিংকার, এলপিজি, পাথর ইত্যাদি পণ্য আমদানি হয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজের আগমন ঘটে। এই সময়ে ১০ হাজার ৩৮৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়।

এই ছয় মাসে বন্দর দিয়ে মোট আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন। এ সময়ে বন্দরের রাজস্ব আয় ছিল ২১০ কোটি টাকা।

বন্দর কর্তৃপক্ষের হিসাব বলছে, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ। একই সময়ের ব্যবধানে কার্গোতে ৯ দশমিক ৭২ শতাংশ, কনটেইনারে ১৬ দশমিক ৭৮ শতাংশ ও গাড়ির ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

মাকরুজ্জামান বলেন, নতুন বছরের শুরুতেই বন্দরের কার্যক্রমে ইতিবাচক গতি আমরা দেখছি। আশা করি, চলতি অর্থবছরে বন্দরের কার্যক্রমে আগের বছরের তুলনায় আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে