দলের ক্ষমতা শেষ জমি ভোগদখলও শেষ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ১৪ একর জমি ক্ষমতার ১৬ বছর ধরে জোরপূর্বক ভোগ করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। এর নেপথ্যে ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ শিহানুক রহমান। এখন উপায় না পেয়ে ওই জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের বারপাড়া মৌজার ওই জমির মালিক আব্দুল হাই মিয়া শেখ মহসিন আলী, রাহেন শেখ, এজলাস শেখ, বাচ্চু শেখ ও বুদ্ধিমন্তর বিশ্বাসের কাছে জমি বিক্রি করেন। যার কবলা দলিল নাম্বার ৩০৮৯/৩০৯০/৩৫৯১/৩৯১৯।

শেখ মহসিন আলী হলেন ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য শেখ পলাশ আলীর বাবা। পলাশ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, দখলকৃত ওই ১৪ একর জমি আমার বাবা শেখ মহসিন আলীর দালিলিক সম্পত্তি। আওয়ামী লীগের ১৬ বছর রাজত্বকালে ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক ছুটকে নেতা এই ১৬ বছর ধরে খেয়ে আসছিল। আওয়ামী লীগের ক্ষমতা শেষ জমির ভোগদখলও শেষ।

তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান শিহানুক রহমানের প্রত্যক্ষ মদদে জোরপূ্র্বক ওই জমি ভোগ দখল করে আসছিল কুমারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য শাহাদুল শেখ, তার ভাই ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন শেখ। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জমিটি নিজেদের দখলে এসেছে।

তিনি বলেন, জমি নিয়ে নড়াইল জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নাম্বার ২৮২/২২। মামলার বাদী শেখ মহসিন আলী। একাধিকবার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান ও আওয়ামী লীগ নেতাদের মুঠোফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে স্থানীয় মধুমতি সেনাক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের পর সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে দুই পক্ষের বক্তব্য শোনেন এবং আদালতের রায় পর্যন্ত শান্ত থাকার পরামর্শ দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে