ফ্যানে ঝুলন্ত ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে চিরকুট, শিক্ষক-সহপাঠী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ১২
ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। ছবি: মুনিরার ফেসবুক থেকে

রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে মিমো তার একজন শিক্ষক ও এক ঘনিষ্ঠ সহপাঠীর নাম উল্লেখ করে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে বাড্ডার ওই বাসা থেকে মিমোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছে তার পরিবার।

মুনিরা মাহজাবিন মিমো ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নাটক নির্দেশনাও দিতেন।

পুলিশ জানায়, রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন মিমো। তিনি সাধারণত দরজা খোলা রেখে ঘুমালেও রোববার সকালে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা বন্ধ দেখতে পান। ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙলে মিমোর মরদেহ ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

দুপুরে মিমোর বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, মিমোর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সকালে বিষয়টি জানতে পারি। এরপর বিভাগের শিক্ষকরা তার বাসায় যাই। পরে তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এর ভিত্তিতেই পুলিশ তাকে ও তার ঘনিষ্ঠ এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

এ ঘটনায় শোক জানিয়েছে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। চেয়ারপারসন কাজী তামান্না হক শোকবার্তায় লিখেছেন, ‘এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শোকে আচ্ছন্ন। আমরা চাই, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’

মিমোর মরদেহের পাশে চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘সুদীপ স্যারকে (ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী) ৫০ হাজার টাকা দিতে হবে। হানি (মিমোর সহপাঠী উম্মে হানি) আর সুদীপ স্যার ভাল থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সঙ্গে মোবাইলে ছয় মিনিট কথা হয় মিমোর। সুদীপের মোবাইলে সেই কল হিস্ট্রি পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে। চিরকুটে মিমোর এক সহপাঠীর নামও রয়েছে। এ কারণে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানান, মিমোর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement