টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩০
ছবি: সংগৃহীত

বিএনপি নেতার দোকানে ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদরে এক বিএনপি নেতার দোকানে ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরিবার জানিয়েছে, ওই বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হামলার সময় সন্ত্রাসীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরিবার জানিয়েছে, ওই বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হামলার সময় সন্ত্রাসীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।

নিহত লিলি আক্তার (৪২) সদর উপজেলার কুইজবাড়ী এলাকার এস এম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী। আনিছুর মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী কুইজবাড়ি বাজারে আনিছুরের প্রতিষ্ঠান লিওন বেকারিতে প্রবেশ করে। লিলি ওই সময় বেকারিতে কারিগরদের সঙ্গে কথা বলছিলেন। সন্ত্রাসীরা বেকারির মালিক আনিছুরকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের সহধর্মিণী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে